ঢাকাTuesday , 28 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে পুত্রবধূর হাসুয়ার কোপে শ্বশুর-শাশুড়ি আহত

Link Copied!

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে পুত্রবধূর হাসুয়ার কোপে শ্বশুর-শাশুড়ি আহত হয়েছেন। মঙ্গলবার রাজশাহী মহানগরীর বহরমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ইব্রাহিম হোসেন ও তার স্ত্রী সুফিয়া বেগম। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান জানান, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে পুত্রবধূ দিল আফরোজের সঙ্গে তার শ্বশুর-শাশুড়ির কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আফরোজ তার শ্বশুর ইব্রাহিমকে হাসুয়া দিয়ে কোপ দেন। এসময় তাকে উদ্ধারে এগিয়ে গেলে শাশুড়িকেও কুপিয়ে জখম করেন আফরোজ।
ওসি জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। খবর পেয়ে পুলিশ আফরোজকে আটক করে।