ঢাকাTuesday , 28 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে বন্দুকযুদ্ধে বনদস্যু নিহত

Link Copied!

বাগেরহাট সংবাদদাতা : সুন্দরবনে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে রফিকুল ইসলাম রানা (৩৭) নামে এক বনদস্যু নিহত হয়েছে। মঙ্গলবার সকালে সুন্দরবনের বলেশ্বর নদীর মাঝের চর এলাকায় এই ঘটনা ঘটে। রফিকুল ইসলাম রানা বনদস্যু নোয়া বাহিনীর সদস্য।
র‌্যাব-৮ এর অধিনায়ক (সিও) আতিকা ইসলাম মঙ্গলবার দুপুরে জানান, মাঝের চর এলাকায় বনদস্যুরা অবস্থান নিয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। র‌্যাব সদস্যরা সেখানে পৌঁছলে বনদস্যুরা প্রথমে র‌্যাবকে লক্ষ করে গুলি ছোড়ে। প্রায় ৩০ মিনিট ধরে উভয়পক্ষের গুলি বিনিময় হয়। এক পর্যায়ে দস্যুরা বনের গভীরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে এক বনদস্যুর মৃতদেহ পাওয়া যায়।এসময় দস্যুদের ব্যবহৃত একটি দেশি বন্দুক, দুটি ওয়ান শুটারগান ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
মৃতদেহটি বনদস্যু নোয়া বাহিনীর সদস্য রফিকুল ইসলাম রানার (৩৭) বলে নিশ্চিত করেছেন স্থানীয় জেলেরা।