ঢাকাTuesday , 28 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাসের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Link Copied!

গোপালগঞ্জ প্র‌তি‌নি‌ধি : গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিহাব উদ্দিন (৩৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার বিজয়পাশায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিহাব উদ্দিনের বাড়ি খুলনার পাইকগাছায়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, মোটরসাইকেলে করে খুলনার পাইকগাছায় যাচ্ছিলেন সিহাব। এ সময় মোটরসাইকেলটি বিজয়পাশায় পৌঁছালে একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিহাব নিহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।