ঢাকাMonday , 20 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত

Link Copied!

ফেনী সংবাদদাতা : ফেনীতে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে মো. মামুন মোর্শেদ (৩৫) ও মো. আল আমিন (২৫) নামের দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার দিবাগত গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক এলাকায় এ ঘটনা ঘটে।
র‌্যাবের জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিসিক এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় মোটরসাইকেল আরোহী দুই মাদক ব্যবসায়ী মাদক বহন করে পালানোর সময় র‌্যাবের সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে বন্দুকযুদ্ধে তাদের মৃত্যু হয়। মাদক ব্যবসায়ীদের সঙ্গে থাকা মোটরসাইকেলের তেলের টাংকির ভিতর থেকে ২৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র‌্যাব ৭, ফেনীর ক্যাম্প অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিহতদের মরদেহ ফেনী আধুনিক সদর হাসপাতালে রাখা হয়েছে।’