ঢাকাSunday , 19 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতজনকে হত্যা : সোমবার খাগড়াছড়িতে অবরোধ

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার স্বনির্ভর ও পেরাছড়া এলাকায় দুইপক্ষের গোলাগুলিতে সাতজন নিহতের প্রতিবাদে সোমবার জেলায় আধাবেলা অবরোধের ডাক দিয়েছে একাধিক পাহাড়ি সংগঠন।
পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখা এ সড়ক অবরোধ পালন করার ঘোষণা দিয়েছে।
পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২২ আগস্ট ঈদুল আজহা ও সরকারি ছুটির কথা বিবেচনা করে এই সংক্ষিপ্ত অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। অ্যাম্বুলেন্স, রোগী বহনকারী যান, ফায়ার সার্ভিস, জরুরি বিদ্যুৎ-পানি ও ওষুধ সরবরাহকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
খাগড়াছড়ি জেলার সকল যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সকলকে এ শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, খাগড়াছড়িতে নিহত সাতজনের মধ্যে চারজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি তিনজনের লাশ নিতে কেউ না আসায় সেগুলো হাসপাতাল মর্গে রাখা হয়েছে।