ঢাকাSunday , 19 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোসল করতে নেমে ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্রের মৃত্যু

Link Copied!

ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের ভুল্লী নদীতে গোসল করতে নেমে প্রাণ হারাল ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের ছাত্র নওশাদ আলী (১৯)।
নওশাদ ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী বাঁধ এলাকায় নদীতে শনিবার দুপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমেছিলেন। গোসল করার এক পর্যায়ে পানিতে তলিয়ে যান তিনি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ঠাকুরগাঁও সদর থানার এসআই রবিউল ইসলাম বলেন, ‘সঙ্গে থাকা বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে স্থানীয় জেলেদের নিয়ে প্রায় তিন ঘণ্টা তল্লাশি চালিয়ে তার লাশ উদ্ধার করে।’
নওশাদ আলী ঠাকুরগাঁও শহরের শাহপাড়া এলাকার নবাব আলীর ছেলে। এ ঘটনায় ঠাকুরগাঁও শহরে শোকের ছায়া নেমে আসে।