ঢাকাSaturday , 18 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় পৃথক স্থান থেকে ২ লাশ উদ্ধার

Link Copied!

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ায় পৃথক স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে জেলার মিরপুর উপজেলার পশুহাট রেলগেটের কাছ থেকে অজ্ঞাত (৩০) এক যুবকের ও দৌলতপুর উপজেলার হোসেনাবাদ থেকে মনিরুল ইসলাম (৫২) নামের এক হুন্ডি ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
পোড়াদহ জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ জানান, স্থানীয়দের তথ্যর ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর-পোড়াদহ রেললাইনের মিরপুর পশুহাট রেলগেটের কাছ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার নাম-পরিচয় ও কীভাবে মারা গেছে তা এখনো জানা যায়নি।
অপরদিকে দৌলতপুর উপজেলার হোসেনাবাদ এলাকার নিজ বাড়ি থেকে মনিরুল ইসলাম নামের এক হুন্ডি ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার কামাল উদ্দিনের ছেলে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহদারা খান জানান, সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে নিজ বাড়ি থেকে মনিরুল ইসলামের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। ওসি শাহদারা আরো জানান, মনিরুল ইসলাম একাই ওই বাড়িতে বাস করতেন। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে তদন্ত চলছে।