ঢাকাSaturday , 18 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ শিশু পার্ক এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে এক দোকান কর্মচারির ছুরিকাঘাতে এক স্কুলছাত্র খুন হয়েছে। নিহত স্কুলছাত্রের নাম ইমতিয়াজ হাসান মাহিন (১৪)।
শুক্রবার রাতে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। পুলিশ এই ঘটনায় ঘাতক দোকান কর্মচারী শাহেদকে (১৬) আটক করেছে। নিহত মাহিন আগ্রাবাদ কলকাকলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
ডবলমুরিং থানার এসআই সৈয়দুল আলম হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় একটি দোকানের সামনে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় দোকান কর্মচারী শাহেদের সাথে তুচ্ছ কারণে কথা কাটাকাটি হয় মাহিনের। এর জের ধরে এক পর্যায়ে বন্ধুদের সামনেই শাহেদ ধারালো ছুরি দিয়ে মাহিনকে উপর্যপুরি ছুরিকাঘাত করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাতে তার মৃত্যু ঘটে। ঘটনার পর পরই পুলিশ শাহেদকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।