ঢাকাFriday , 17 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ৬ কিমি যানজট

Link Copied!

কুমিল্লা প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা থেকে বারপাড়া পর্যন্ত ঢাকামুখী সড়কে ৬ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি এলাকার টানা তিন দিনের যানজট বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ হয়। তবে বৃহস্পতিবার রাতে মুন্সীগঞ্জের ভবেরচর এলাকায় একটি ট্রাক দুর্ঘটনায় ফের যানজটের সৃষ্টি করে। ওই এলাকার যানজটের লম্বা লাইন এসে কুমিল্লা অংশের যানজটে প্রভাব ফেলছে।
এ ছাড়া ঈদকে সামনে রেখে ও শুক্রবার ছুটির দিন হওয়ায় মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। সে কারণেও যানজট সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে মহাসড়কে পুলিশ কাজ করছে বলেও জানান আবুল কালাম আজাদ।