ঢাকাFriday , 17 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গুজব ছড়ানোর অভিযোগে তরুণী আটক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে নিয়ে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট ও গুজব ছড়ানোর অভিযোগে ফারিয়া মাহজাবিন (২৮) নামে এক তরুণীকে আটক করেছে র‌্যাব-২।
বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে অভিযান চালিয়ে রাজধানীর পশ্চিম ধানমন্ডি এলাকার হাজী আফসার উদ্দিন রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, ফেসবুক আইডি প্রোফাইল ও অডিও ক্লিপের একটি প্রিন্ট কপি উদ্ধার করা হয়।
র‌্যাব-২ এর অপারেশন কর্মকর্তা রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদে তিনি ছাত্র আন্দোলন নিয়ে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট ও গুজব ছড়ানোর বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।