ঢাকাThursday , 16 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে ৪০০ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক

Link Copied!

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে চারশত বোতল ফেন্সিডিলসহ উৎপল বৈদ্য (৩৫) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে লোহালিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
পটুয়াখালী গোয়েন্দা পুলিশের ওসি জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে লোহালিয়া ইউনিয়ন কাকড়াবুনিয়া সড়কে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহের ভিত্তিতে একটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি করলে বস্তা ভর্তি ৪০০বোতল ফেন্সিডিলসহ উৎপল বৈদ্যকে(৩৫) আটক করা হয়।
আটক উৎপল লোহালিয়ার কাকড়াবুনিয়া এলাকার মৃত অরবিন্দু মৌচাক বৈদ্যের পুত্র। এ বিষয়ে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।