ঢাকাThursday , 16 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাভারে স্কুলছাত্রকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সাভারে বাসা থেকে ডেকে নিয়ে এক স্কুলছাত্রকে হত্যার অভিযোগে তার দুই বন্ধুকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে আটক বন্ধুদের সঙ্গে বাসা তাকে ডেকে নেন তার বন্ধুরা। এরপর থেকে নিখোঁজ ছিলেন রোহান ইসলাম আবিদ।
বৃহস্পতিবার সকালে সাভারে বংশী নদীর ভাগলপুর বালুঘাট এলাকা থেকে বস্তা ভর্তি ক্ষত-বিক্ষত তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পরে সকালেই সাভারের তালবাগ এলাকা থেকে নিহত আবিদের দুই বন্ধুকে আটক করা হয়।
নিহত রোহান ইসলাম আবিদ (১০) সাভারের তালবাগ মহল্লার আফজাল হোসেনের ছেলে ও স্থানীয় কিডস ইউনিভার্সিটি স্কুল অফ এক্সিলেন্সির পিএসসি বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তার আটক দুই বন্ধুর নাম গোলাম আজম ও রাহুল। তারা দুজনেই পাশ্ববর্তী শওকত মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
নিহতের বাবা আফজাল হোসেন বলেন, বুধবার দুপুরে শোক দিবসের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে আমার ছেলেকে বাসা থেকে ডেকে নেয় রাহুল, গোলাম আজম, রহিমসহ কয়েকজন তার বন্ধু। এরপর সে আর সারাদিনে বাসায় ফেরেনি। সম্ভাব্য সকল স্থানে তাকে খুঁজেও পাওয়া যায়নি।
বৃহস্পতিবার সকালে ভাগলপুর বালুঘাট থেকে বস্তার ভেতরে আবিদের লাশ উদ্ধার করে পুলিশ। প্রতিবেশী শওকতের দোতলা বাড়ির ছাদ থেকে আবিদের বালু মাখা প্যান্ট পাওয়া গেছে বলে তিনি জানান।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুলক হক বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় দুই জনকে আটক করে জিজ্ঞাসাবাদসহ একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আবিদকে ঘাড় মটকে হত্যার পর চেহারা নষ্ট করার জন্য ইট দিয়ে মুখমণ্ডল থেতলানো হয়েছে। এছাড়া তাকে অন্য কোথাও হত্যা করে বস্তায় ভরে লাশটি বালুঘাটে ফেলে রাখা হতে পারে বলে মনে করছেন তিনি।