ঢাকাWednesday , 15 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে আগুনে পুড়েছে ৪টি ঝুটের গুদাম

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের দেউলিয়াবাড়ি এলাকায় এক অগ্নিকাণ্ডে পুড়েছে চারটি ঝুটের গুদাম ও মালামাল। মঙ্গলবার রাতে এ অগ্নিকাণ্ড ঘটে।
কাশিমপুরস্থ ডিবিএল মিনি ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. মিরাজুল ইসলাম ও স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম জানান, রাত পৌনে ৮টার দিকে দেউলিয়াবাড়ি এলাকার ফারুক হোসেনের ঝুটের গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুন পাশাপাশি থাকা আফতাব উদ্দিন, কুদ্দুস ও দুলালের গুদামে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। ডিবিএল ফায়ার স্টেশনের একটি ও কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান।
আগুনে গুদাম, গুদামে থাকা ঝুট ও পলিথিন পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।