ঢাকাWednesday , 15 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় আবারো ইয়াবাসহ পুলিশ গ্রেপ্তার

Link Copied!

খুলনা প্রতিনিধি : খুলনা মহানগরী থেকে আবারো ইয়াবাসহ তিন পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে নগরীর মিডনাইট আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার পুলিশের একজন এএসআই ও একজন কনস্টেবলসহ পাঁচজনকে গ্রেপ্তার ও ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সের কনস্টেবল প্রীতম রায় (২২) এবং তার দুই সহযোগী সুমন মণ্ডল (২০) ও শাওন রায়কে (২১) মঙ্গলবার নগরীর মিডনাইট আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত প্রত্যেকের কাছ থেকে তিন পিস করে ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার কনস্টেবল প্রীতম রায় সাতক্ষীরা জেলার সদর থানাধীন ফিংড়ি এলাকার পবিত্র রায়ের ছেলে, সুমন মণ্ডল খুলনার ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুরের প্রভাত মণ্ডলের ছেলে এবং শাওন রায় দাকোপ উপজেলার বাজুয়া গ্রামের প্রভাত রায়ের ছেলে। ইয়াবা উদ্ধারের ঘটনায় খুলনা সদর থানায় মামলা হয়েছে।