ঢাকাMonday , 13 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পটিয়ায় বাসযাত্রী থেকে ১৬ হাজার ইয়াবা উদ্ধার

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক যাত্রীর কাছ থেকে সাড়ে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। সোমবার ভোর সোয়া পাঁচটার দিকে পটিয়া শান্তির হাট বাজারের হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করা হয়।
এ সময় ইয়াবা পাচারের দায়ে বাসযাত্রী খবির হোসেনকে (২৭) আটক করে র‌্যাব সদস্যরা। খবির হোসেন গাজীপুর জেলার জয়দেবপুর থানার হায়দারাবাদ গ্রামের ইমন আলীর ছেলে।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া শান্তির হাট বাজারে চেকপোস্ট বসিয়ে বাসটি তল্লাশি করে র‌্যাব সদস্যরা। কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি বাস ভোরে ওই এলাকায় পৌঁছালে যাত্রীদের তল্লাশি শুরু করে র‌্যাব।
এ সময় এক যাত্রী পালানোর চেষ্টা করলে র‌্যাব তাকে ধরে ফেলে। পরে ব্যাগ তল্লাশি করে সাড়ে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।’
জিজ্ঞাসাবাদে খবির জানায়, দীর্ঘদিন যাবত কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৮২ লাখ ৫০ হাজার টাকা।’