ঢাকাSunday , 12 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে বাসচাপায় শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ

Link Copied!

বাসচাপায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেন

রংপুর প্রতিনিধি : রংপুরে বেপরোয়া বাসের চাপায় জিওন নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছেন।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর মডার্ন শুটকির আড়ৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিওন নগরীর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।
এদিকে মহাসড়ক অবরোধ করে রাখায় ঢাকার সঙ্গে দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারীর যোগাযোগ বন্ধ রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ২টা) বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রেখেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে জিওন সাইকেলযোগে মডার্ন মোড় এলাকার মেস থেকে বের হয়ে দর্শনার উদ্দেশে রওনা হয়। এ সময় বেপরোয়া একটি বাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।
অন্যদিকে শিক্ষার্থী মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশ এসে বিভিন্ন আশ্বাস দিলেও এলাকাবাসী অবরোধ তুলে নিতে অস্বীকৃতি জানায় এবং ঘাতক বাস চালকের শাস্তি দাবি করেন। এ অবস্থায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ-এলাকাবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর জানা যায়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও এলাকাবাসী মহাসড়কের দুই পাশে অবস্থান নিয়েছে। পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সাইফুর রহমান সাইফ বলেন, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।