ঢাকাThursday , 9 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মধুমতিতে অজ্ঞাত নারীর মরদেহ

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মধুমতি নদী থেকে বৃহস্পতিবার অজ্ঞাত এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গোপালগঞ্জ সদরের বৌলতলী বাজার এলাকায় মধুমতিতে লাশটি ভাসছিল।
বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সাজেদুর রহমান জানান, আজ (বৃহস্পতিবার) দুপুরে মধুমতি নদীতে এক নারীর মৃতদেহ ভাসতে দেখে এলাকাকাসী। পরে খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তিনি জানান, অনেক দূর থেকে মরদেহটি ভেসে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই নারীর পরনের শাড়ী ও হাতের শাখা দেখে হিন্দু নারীর মরদেহ বলে নিশ্চিত হওয়া গেছে।