ঢাকাThursday , 9 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাক্টরের ধাক্কায় নারী শ্রমিক নিহত, সড়ক অবরোধ

Link Copied!

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে ট্রাক্টরের ধাক্কায় সুফিয়া আক্তার নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা-রায়পুর সড়কের রাখালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা ঘাতক চালক মুরাদকে আটক করে। ঘটনার পর উত্তেজিত শ্রমিকরা ওই সড়ক অবরোধ করে রাখেন।
খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিচারের আশ্বাস দেওয়ায় শ্রমিকরা সড়ক থেকে সরে যান। চালক মুরাদ রায়পুর পৌর শহরের আব্বাস মিয়ার ছেলে। নিহত সুফিয়া রায়পুর বেঙ্গল স্যু ফ্যাক্টরির শ্রমিক ছিলেন। তার বাড়ি সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের গঙ্গাপুর গ্রামে।
পুলিশ ও শ্রমিকরা জানায়, সকালে সুফিয়া কর্মস্থলে যাচ্ছিলেন। রাখালিয়া এলাকায় পৌছঁলে বালুবাহী একটি ট্রাক্টর তাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। অন্য শ্রমিকরা খবর পেয়ে ট্রাক্টরের চালককে আটক করে রাখে। এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে যানজট সৃষ্টি হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। চালক মুরাদ হোসেনকে আটক করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে।