ঢাকাWednesday , 8 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাটল ট্রেনে উঠতে গিয়ে দুই পা হারালো চবি ছাত্র

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য চলন্ত শাটল ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের চাকায় দুই পা হারিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রবিউল আলম (২৫)।বুধবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের ষোলশহর রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। দুই পা হারানো রবিউল বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের মাস্টার্সের ছাত্র।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার জানান, সকালে বিশ্ববিদ্যালয় যাওয়ার জন্য ষোলশহর স্টেশন থেকে চলন্ত শাটল ট্রেনে উঠতে গিয়ে তার দুই পা ট্রেনের চাকার নিচে চলে যায়। এতে হাঁটুর নিচ থেকে দুটি পা-ই শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই সময় অন্যান্য ছাত্র তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তাকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।