নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পিছন থেকে আসা ট্রাকের চাপায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সাজু আহমেদ। তিনি সিলেট তামাবিল এলাকার জয়নাল আবেদিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে শিমরাইল থেকে সাইনবোর্ড যাওয়ার পথে পিছন থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই সাজু আহমেদের মৃত্যু হয়। এ সময় ট্রাক আটক করা হলেও চালক-হেলপার পালিয়ে যায়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

