ঢাকাMonday , 6 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

Link Copied!

চাঁপাইনাবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে কুলসুম নামে এক গৃহবধূ হত্যা মামলায় তার স্বামী শহিদুল ইসলামের মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিনামার আদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-০১ আদালত। সোমবার দুপুরে জেলা দায়রা ও জজ আদালতের বিজ্ঞ বিচারক লিয়াকত আলী মোল্লা আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত শহিদুল (৩৫) চাঁপাইনবাবগঞ্জর শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের রাব্বানী মন্ডলের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর জবদুল হক জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ছত্রাজিতপুর এলাকার শহিদুল ইসলাম তার স্ত্রীর কাছে যৌতুকের টাকা দাবি করেন। এতে তার স্ত্রী যৌতুক দিকে অপারগতা প্রকাশ করলে ২০১৩ সালের ৭ জুলাই তাকে শ্বাসরোধ করে হত্যা করেন।
ওইদিন নিহতের বাবা লতিফ আলী শিবগঞ্জ থানা হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেন আসামি শহিদুল ইসলাম। পরে গত ২০১৩ সালের ২৮ নভেম্বর আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা।
১৭ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও সাক্ষ্য প্রমানাদি শেষে সোমবার দুপুরে জেলা দায়রা ও জজ আদালতের বিজ্ঞ বিচারক এ রায় দেন। সরকারি পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকট জবদুল হক এবং আসামি পক্ষে অ্যাডভোকেট আব্দুর রহমান মামলা পরিচালনা করেন।