ঢাকাSunday , 5 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা-সিলেট মহাসড়কের দুঃখ ২০ কিলোমিটার

Link Copied!

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা-সিলেট মহাসড়কের কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া অংশের বেশিরভাগ এলাকাই বড়বড় গর্ত হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকা থেকে ধরখার পর্যন্ত প্রায় ২০ কিলোমিটারের অবস্থা খুবই নাজুক।
দীর্ঘদিন সংস্কারের অভাবে এই ২০ কিলোমিটারে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। অন্যদিকে কুমিল্লা অংশের দেবীদ্বার, জাফরগঞ্জসহ দীর্ঘ এলাকা জুড়েও রাস্তার বেহাল দশা।
এসব সড়কে দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়েই যানবাহন চলছে। একটু বৃষ্টি হলেই সেগুলো পানিতে ডুবে হয়ে উঠছে মরণফাঁদ। চরম ভোগান্তি স্বীকার করেই গাড়িচালক ও যাত্রীদের এসব সড়কে চলতে হচ্ছে।
প্রতিদিন বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে এ রুটটিতে। দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়কটি বন্দরনগরী চট্টগ্রাম ও সিলেটের সাথে যোগাযোগের একমাত্র সড়ক পথ। বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেণী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লার সাথে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, হবিগঞ্জসহ সিলেট অঞ্চলের যোগাযোগের একমাত্র সড়ক পথ এটি।
সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে, কুমিল্লা-সিলেট মহাসড়কে প্রতিদিন গড়ে ছোট-বড়-মাঝারি মিলিয়ে ১৮ হাজার যানবাহন চলাচল করে। এই সড়ক দিয়ে চলার সময় তীব্র ঝাঁকুনিতে প্রায়ই গাড়ির এক্সেলসহ মূল্যবান যন্ত্রপাতি ভেঙে গাড়ি বিকল হয়ে যায়। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট অঞ্চলে অবস্থিত গ্যাস ক্ষেত্রগুলোতে ভারী যন্ত্রাংশ এ সড়কেই বহন করে নিয়ে যাওয়া হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
রাস্তার এই বেহাল দশার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন এই পথে চলাচলকারীরা। তবে, জনদুর্ভোগ এড়াতে বেহাল সড়কগুলোর প্রয়োজনীয় সংস্কার কাজের আশ্বাস দেন ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সড়ক ও জনপথ বিভাগ নির্বাহী প্রকৌশলীরা।
সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার বলেন, ‘আমরা বিভিন্ন স্থানে সংস্কার কাজ অব্যাহত রেখেছি। বৃষ্টির জন্যে কাজ বিঘ্নিত হচ্ছে।’