ঢাকাSunday , 5 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

Link Copied!

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় ওসিসহ পুলিশের দুই সদস্য আহত হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার ওলিপুর বাজারে বন্দুকযুদ্ধ ঘটে।
পুলিশ জানায়, রাতে পার্শ্ববর্তী চৌদ্দগ্রাম উপজেলা থেকে মাদক বিক্রির উদ্দেশ্যে দুই ব্যবসায়ী নাঙ্গলকোটের ওলিপুর বাজারে আসছে-এমন গোপন খবরে পুলিশ সেখানে অবস্থান নেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে একজনকে আটক করার চেষ্টা করলে এক মাদক ব্যবসায়ী পুলিশকে চাপাতি দিয়ে কোপ দেয়। এ সময় পুলিশ পাল্টা গুলি করলে মেহেদী হাসান নামে এক মাদক ব্যবসায়ী আহত হয়।
গুলিবিদ্ধ তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মাদক ব্যবসায়ী মেহিদী হাসান ওলিপুর গ্রামের একরামুল হকের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক, গুলি ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।