ঢাকাSaturday , 4 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এতিম শিশু শিক্ষার্থীরাই স্বেচ্ছাশ্রমে করল সড়কের সংস্কার

Link Copied!

লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ দক্ষিণ বাজারের আধা কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে ছিল দীর্ঘদিন। হায়দরগগঞ্জ তাহেরিয়া এতিমখানার অর্ধ-শতাধিক এতিম শিশু শিক্ষার্থীরা স্বেচ্ছাশ্রমে সংস্কার করে দিয়েছে এই সড়ক।
স্থানীয়রা জানান, এই সড়কে যাতায়াতে শত ভোগান্তির মুখে পড়লেও দায়িত্বশীলরা ছিলেন উদাসীন। সংস্কারের জন্য স্থানীয় চেয়ারম্যান-মেম্বারদের কাছে ধর্ণা দিয়েও কোন প্রতিকার পায়নি স্থানীয়রা। তাই বাধ্য হয়ে স্বেচ্ছাশ্রমে আধা কিলোমিটার বেহাল সড়ক সংস্কার কাজ করে দিয়েছে এতিম শিশু শিক্ষার্থীরা ।
দু’দিন ধরে (বৃহস্পতিবার ও শুক্রবার) হায়দরগঞ্জের দক্ষিণ বাজার থেকে আনোয়ার হুজুর বাড়ী হয়ে বেড়ীবাঁধ সড়ক পর্যন্ত এ সংস্কার কাজ করা হয়।
এতিমখানার পরিচালক মাওলানা মোঃ তাহের ইজ্জুদ্দিন জাবেরি বলেন, ‘প্রায় ৩ বছর ধরে ব্যস্ততম সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। সংস্কার করার জন্য এলাকার চেয়ারম্যান ও মেম্বারকে বললেও তারা তা করছে না । প্রতিদিনই সড়কটিতে রিকশা-অটোরিকশা ও মোটরসাইকেলে যাতায়াতে কাউকে না কাউকে দুর্ঘটনার মুখে পড়তেই হয়। তাই আমরা জনস্বার্থে এতিমখানার শিশু শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে স্বেচ্ছাশ্রমে মাটির সড়কটিতে ইট ও কংকর বিছিয়ে দিয়ে সংস্কার কাজ করে দিয়েছি। এখন সড়কটি দিয়ে চলাচলে এলাকার মানুষ ও শিক্ষার্থীরা স্বস্তি পাবেন।’
সংশ্লিষ্ট ইউনিয়ন দক্ষিণ চর আবাবিল ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শহীদ উল্লা বিএসসি বলেন, ‘বরাদ্ধের অভাবে সংস্কার কাজ করা যাচ্ছিল না। খুব দ্রুত হায়দরগঞ্জের জরাজীর্ণ বেহাল ওই সড়কটি মেরামত কাজ করা হবে।’