ঢাকাSaturday , 4 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

Link Copied!

সাতক্ষীরার সংবাদদাতা : `সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই’ এই প্রতিপাদ্যকে সামরে রেখে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জেলা অফিসার্স ক্লাব থেকে একটি বণার্ঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে এসে এক আলোচনা সভা হয়।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল, জেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নুরুল ইসলাম প্রমুখ।
বক্তারা এ সময় বেশি বেশি করে গাছ রোপনের আহবান জানান। এবারের এ বৃক্ষ মেলায় ফলজ, বনজ ও ঔষধি গাছের শতাধিক ষ্টল স্থান পেয়েছে।