ঢাকাSaturday , 4 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে দেশীয় অস্ত্রসহ যুবক আটক

Link Copied!

ফেনী সংবাদাদাত : ফেনীতে ওয়ান শ্যুটার গানসহ নুর আলম নামে এক সন্ত্রাসীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ । শুক্রবার রাতে শহরের মহিপাল এলাকার একটি আবাসিক হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। নুর আলমের বিরুদ্ধে সোনাগাজী থানায় দুটি ডাকাতি ও একটি অস্ত্র মামলা আছে।
জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহিপাল আবাসিক হোটেলের সামনে বিভিন্ন যানবাহন ও পথচারীদের তল্লাশি করছিল পুলিশ। এসময় নুর আলম যুবক প্লাষ্টিকের ব্যাগসহ ফুটপাত দিয়ে দ্রুত গতিতে হেঁটে যাওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক বলে মনে হয়।পুলিশ দাঁড়াতে বললে সে ব্যাগসহ দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় তাকে এসআই হাবিবুর রহমান ও তার ফোর্স আটক করে। তার কাছ থেকে একটি দেশীয় ২০ ইঞ্চি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে।