ঢাকাFriday , 3 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ৫

Link Copied!

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীর পরিবর্তে অংশ নিতে যেয়ে পাঁচজন আটক হয়েছে।শুক্রবার সকালে পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয় ও কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান জানান, ম্যাটসের ভর্তি পরীক্ষায় একজনের পরীক্ষা আরেকজন দেওয়ার সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১ম বর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান , ময়মনসিংহ ক্যান্টনমেন্ট কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাদিয়া আক্তারকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী কেন্দ্রের বাইরে থেকে তাদের সহযোগী বাকৃবির দুই শিক্ষার্থী মো. আশিকুর রহমান ও মেহেদী হাসানকে আটক করা হয়। অপরদিকে কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের কেন্দ্র থেকে আরেকজনকে আটক করা হয়েছে। পরে তাদের টাঙ্গাইল মডেল থানায় পাঠানো হয়।