ঢাকাFriday , 3 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরের ১৮ রুটে যান চলাচল বন্ধ

Link Copied!

যশোর প্রতিনিধি : নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আচরণকে হয়রানিমুলক আখ্যায়িত করে যশোরাঞ্চলের ১৮টি রুটে যান চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। এতে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে ভারত থেকে আসা শত শত যাত্রী বেনাপোলে আটকা পড়েছেন।
বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের আন্দোলন ও বিক্ষোভের মুখে সরকার তাদের ৯ দফা দাবি মেনে নিয়েছে। এতে শ্রমিকদের হয়রানি বাড়বে। এ ছাড়া শিক্ষার্থীরা সড়কে যেখানে সেখানে গাড়ি থামিয়ে কাগজপত্র পরীক্ষার নামে শ্রমিক ও যাত্রীদের হয়রানি করছে। এর প্রতিবাদে শ্রমকিরা পরিবহন চলাচল বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন।
এদিকে পরিবহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দেশের প্রধান স্থল বন্দর বেনাপোলের সাথে সব অঞ্চলের পরিবহন চলাচল বন্ধ হয়ে গেছে। ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীরা আটকে পড়েছেন বেনাপোলে।
ভারত থেকে ফিরে আসা যাত্রীরা জানান, অপরাধ করেছে ড্রাইভাররা আবার তারাই বাস চালানো বন্ধ রেখেছে। বাস চলাচল না করার কারণে তারা নানা হয়রানির স্বীকার হচ্ছেন।
যশোর রেলগেট শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী মুঠোফোনে জানান, আমাদের গাড়ি চালাতে কোনো সমস্যা নেই, তবে রাস্তায় আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।