ঢাকাMonday , 30 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বাসা থেকে মা-মেয়েসহ ৩ জনের লাশ উদ্ধার

Link Copied!

সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকার একটি বাসার একটি কক্ষ থেকে একই পরিবারের শিশুসহ তিনজনের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের অন্য দুইজন নারী।
সোমবার দুপুরে ঝালোপাড়া খেয়াঘাট গলির মোস্তফা মিয়ার কলোনির একটি কক্ষ থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, কলোনির তালাবদ্ধ একটি ঘর থেকে দুর্গন্ধ ছড়ালে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের তালা খুলে ভিতরে লাশগুলো দেখতে পান। এর মধ্যে দুইজন নারী ও একটি শিশুর লাশ রয়েছে। এটিকে হত্যাকাণ্ড হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান ওসি।