ঢাকাSunday , 29 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে অনিয়ম হলে সরকার পতনের সাইরেন বাজবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : তিন সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম হলে সরকার পতনের আন্দোন শুলরু করার হুমকি দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘তিন সিটি নির্বাচন দেখার পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যে খাতে প্রবাহিত হবে, সেটিকে বাধা দেওয়ার ক্ষমতা সরকারের থাকবে না।’ রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন রিজভী।
তিনি বলেন, ‘শাসকদল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে নির্বাচন নিয়ে যে অবিমৃশ্যকারিতা করছে তার জবাব তো নির্বাচন কমিশনকেই দিতে হবে। তবে আগামীকালের তিন সিটি নির্বাচন দেখার পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যে খাতে প্রবাহিত হবে, সেটিকে বাধা দেওয়ার ক্ষমতা সরকারের থাকবে না। জনগণ আর হাত গুটিয়ে চুপ করে বসে থাকবে না। সাইরেন বাজতে থাকবে সরকারের পতন না হওয়া পর্যন্ত।’
বিএনপিসহ ২০ দলীয় জোট নেতা-কর্মীদের নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, ‘যেভাবে খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনে বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছিল, যেভাবে নির্বাচনী এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়েছিল, যেভাবে ধানের শীষের নির্বাচনী এজেন্টদের এলাকা ছাড়া করা হয়েছিল, তার চেয়েও বেশি ভয়ঙ্কর রুপ দেখা যাচ্ছে তিন সিটি এলাকায়।’
নির্বাচন কমিশন ভোটারদের মন থেকে ভয়ভীতি দূর করে আশঙ্কামুক্ত ভোটের পরিবেশ তৈরি করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা। তিন সিটিতে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার প্রত্যয় জানিয়ে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন রুহুল কবির রিজভী।