ঢাকাSunday , 29 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তেলবাহী বাউচারে ৩৬ হাজার ইয়াবা

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী স্টেশন এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি মেঘনা পেট্রোলিয়ামের তেলবাহী বাউচারে তল্লাশি চালিয়ে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বাউচারের চালক মো. ইসমাইল হোসেনকে (৩০)।
শনিবার রাতে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে কক্সবাজার থেকে ঢাকা অভিমুখী মেঘনা পেট্রোলিয়ামের তেলবাহী একটি বাউচারে অভিযান চালানো হয়। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার বটতলী স্টেশন এলাকায় তেলের বাউচারটি আটক করে তল্লাশি চালানোর সময় ভিতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এই ঘটনায় বাউচার চালক ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ইসমাইল দীর্ঘদিন ধরে এই বাউচারে করে ইয়াবা পরিবহনের সত্যতা স্বীকার করেন।