ঢাকাSaturday , 28 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে ভারি বর্ষণে পাহাড় ধস

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে ভারি বর্ষণে হঠাৎ করে পাহাড় ধসে পড়েছে। এতে ১০টি বাড়ি বিধ্বস্ত হয়েছে। শনিবার সকালে শহরের বিসিক শিল্প এলাকার মুহুরীপাড়ায় এ ঘটনা ঘটে। পরে দুপুরে ওই এলাকায় শতাধিক ঘর উচ্ছেদ এবং তিন শতাধিক মানুষকে সরিয়ে নিয়েছে প্রশাসন।
পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক সৈয়দুল হক বলেন, শহরের লিংক রোডস্থ মুহুরীপাড়ার বিসিক শিল্প এলাকার দক্ষিণ পাশে প্রায় দেড়শত ফুট উঁচু একটি পাহাড় আকস্মিক ধসে যায়। পাহাড়ের গাছপালা নিচে দেবে যায়। এ সময় কোনো রকমে জীবন বাঁচিয়ে পরিবার নিয়ে বাইরে চলে আসেন।
ফরিদ নামের আরেক ক্ষতিগ্রস্ত বলেন, পাহাড়ের কিছু অংশ ধসে পড়ে। এর কারণে ১০টি বসতবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে তিনজন সামান্য আহত হয়েছে। এখন এলাকায় আতংক বিরাজ করছে।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল হাসান জানান, পাহাড়ে ও পাহাড়ের পাশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ইতিমধ্যে ওই পাহাড়ের আশপাশে বসবাসরত শতাধিক ঘরবাড়ি উচ্ছেদ করে তিন শতাধিক মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। তাদের বাসস্থান ও খাবার সামগ্রীর ব্যবস্থা করা হচ্ছে। ঘটনাস্থলে প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, পুলিশ, ফায়ার সার্ভিস বাহিনী কাজ করছে।
কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল আশ্রাব জানান, এক সপ্তাহ টানা ভারি বর্ষণের কারণে পাহাড়ের মাটি নরম হয়ে ধসে পড়ে। প্রায় ৫ একরের দেড়শত ফুট উঁচু পাহাড়ের কিছু অংশ কেটে ফেলে স্থানীয়রা। এতে বৃষ্টির পানি সহজে পাহাড়ের মাটির ভেতরে ঢুকে ধসে পড়ে। পাহাড়ের বিভিন্ন অংশে ফাটল ধরেছে। এতে পাহাড় ধস অব্যাহত রয়েছে।