ঢাকাSaturday , 28 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অপহৃত আওয়ামী লীগ নেতা পারভেজকে উদ্ধার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর লালমাটিয়া থেকে অপহৃত কুমিল্লার তিতাস উপজেলার প্রাক্তন চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা পারভেজ হোসেন সরকারকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত সোয়া ১২টার দিকে রাজধানীর পূর্বাচল (৩০০ ফিট রোড) থেকে তিনি তার পরিবারকে ফোন দেন। পরবর্তীতে তার পরিবার ও পুলিশ তাকে উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দীন মীর। তিনি জানান, তাকে কে বা কারা ৩০০ ফিট রোডে ফেলে গেছে বলে শুনেছি। উদ্ধারের পর মোহাম্মদপুর থানায় নেওয়া হয়।
এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর লালমাটিয়ায় জুমার নামাজ শেষে বাসায় ফেরার সময় কে বা কারা তাকে অপহরণ করে।