ঢাকাFriday , 27 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বিএনপি যদি কোনোদিন ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত বাংলাদেশকে বিশ্বাস করে না।তারা বিশ্বাস করে পাকিস্তানকে। তাদের জায়গা পাকিস্তান, তালেবান ও আইএস- এর স্থানে। তাই আগামী নির্বাচনে বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় জনগণ নৌকা মার্কায় ভোট দেবে।’
শুক্রবার দুপুরে আখাউড়া উপজেলার নাছরীন নবী পাইলট মাঠে আয়োজিত উপজেলা মহিলা আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান, এরশাদ,খা লেদা জিয়ার সময় নারীদের কোনও অধিকার দেওয়া হতো না। তাদের ওপর এসিড মারা হতো।’
আখাউড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মঞ্জুয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আখাউড়া পৌর সভার মেয়র তাকজিল খলিফা কাজল, জেলা পরিষদ সদস্য আবুল কাশেম ভূইয়া, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কায়ছার জীবনসহ অনেকে। সমাবেশে আখাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মহিলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।