ঢাকাThursday , 26 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সংঘটিত হয়ে রাজপথে নামলেই সরকারের পতন নিশ্চিত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, সংঘটিত হয়ে রাজপথে নামলেই এ সরকারের পতন নিশ্চিত হবে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলার প্রতিবাদে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) পেশাজীবী সমাবেশে তিনি এ কথা বলেন।
আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘এই সরকারের পতন নিশ্চিত করতে আমাদেরকে সংঘটিত হয়ে রাজপথে নামতে হবে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।’
তিনি বলেন, ‘রাজপথের আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে এ সরকারের পতন জরুরি।’
মাহমুদুর রহমানের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির এ নেতা বলেন, ‘আজ হামলার ৩-৪ দিন অতিবাহিত হওয়ার পরও হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, এটা জাতির জন্য লজ্জাজনক।’
দেশে আজ গণতন্ত্র নেই উল্লেখ করে নোমান বলেন, ‘সরকার দেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দিয়েছে। এমন কোনো খাত নেই, যেখানে দুর্নীতি তারা করেনি। শেষ পর্যন্ত ব্যাংক লুট, সোনা লুট, কয়লা লুট করেছে তার দোসররা।’
এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী আসাদুজ্জামান চুন্নু, প্রকৌশলী জহুরুল ইসলাম, কৃষিবিদ শামীম, অধ্যাপক সেলিম ভূঁইয়া, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শাহজাহান মিয়া সম্রাট সহ প্রমুখ।