ঢাকাMonday , 23 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইমরান এইচ সরকারের হাইকোর্টে রিট

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশে বিমানে ওঠার আগে বাধা দেওয়ার ঘটনাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
সোমবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দির হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটির শুনানি হতে পারে।
রিটে বিদেশে যেতে বাধা দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করার পাশাপাশি রিট আবেদনে বিদেশ যেতে দেওয়ার অনুমতি পাওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
এ বিষয়ে ইমরান এইচ সরকার বলেন, বিদেশ যেতে না দেওয়ার বিষয়টিকে চ্যলেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করেছি। রিটের পক্ষে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমিরুল ইসলাম ও তানিয়া আমির শুনানি করবেন।
রিটে স্বরাষ্ট্র সচিব, আইজিপি, পুলিশের ইমিগ্রেশন বিভাগসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।