ঢাকাFriday , 20 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে। আমি বলবো বিশ্ব শিখতে চাইলে এসে শেখ হাসিনার কাছ থেকে শিখতে পারে জঙ্গিবাদ কিভাবে নির্মূল করতে হয়’।
শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা অনুষ্ঠান সফল করার প্রস্তুতি উপলক্ষে ‘যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ’ আয়োজিত বিশেষ প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেওয়া হবে।
সাঈদ খোকন বলেন, অতীতে আওয়ামী লীগের যে কোনো কর্মসূচিতে যুবলীগ বড় ভূমিকা পালন করেছে। আগামীকাল প্রধানমন্ত্রীর সংবর্ধনায়ও যুবলীগ সেই অগ্রণী ভূমিকা পালন করবে। এ সময় যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট ,হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন ।