ঢাকাWednesday , 18 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলার ডুমুরিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সেনবাগ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বুধবার বেলা ১১টায় মতইন গ্রামের ইব্রাহিমের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন ওই গ্রামের আব্দুর রবের ছেলে আলাউদ্দিন (২৭) ও জোড়তুলা গ্রামের মঈন উদ্দিনের ছেলে মনির হোসেন (২৩)।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনউদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইব্রাহিমের বাড়িতে অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবাসহ আলাউদ্দিন ও মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।