ঢাকাWednesday , 18 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ১১৭০ গ্রাম সোনাসহ গ্রেপ্তার ১

Link Copied!

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ১৭০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় রমজান আলী নামে ওই যাত্রীকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার সকালে স্বর্ণ উদ্ধার করা হয়।
চট্টগ্রাম কাস্টমস বিভাগের কর্মকর্তা মনির হোসেন জানান, শারজাহ থেকে আসা যাত্রী কাস্টমস এলাকা অতিক্রম করার সময় কর্মকর্তাদের সন্দেহ হয়। এ সময় তার দেহ তল্লাশি করে কিছু পাওয়া না গেলেও পরে তাকে এক্সরে করে তার মলদ্বারে স্বর্ণের অস্তিত্ব পায় কর্মকর্তারা। পরে মলদ্বার থেকে উদ্ধার করা হয় ১ কেজি ১৭০ গ্রাম স্বর্ণ।
রমজান আলীর পাসপোর্ট জব্দ করে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে কাস্টমস কর্মকর্তারা জানান।