ঢাকাWednesday , 18 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যা

Link Copied!

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় ধর্ষণে ব্যর্থ হয়ে বাঁচাখুকি (৪৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার সকাল ১০টার দিকে এলাকাবাসী সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের পালিচাঁদ বিলের খাল থেকে বাঁচাখুকির লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়। নিহত গৃহবধূ বাঁচাখুকি একই উপজেলার ফিংড়ি ইউনিয়নের ফয়জুল্যাপুর গ্রামের আব্দুল মজিদ কারিকরের স্ত্রী।
স্থানীয় ফিংড়ি ইউপি মেম্বর মধুসুদন মণ্ডল জানান, বুধবার সকালে ওই গৃহবধূ পালিচাঁদ বিলে ছাগল চড়াতে যান। সেখানে আগে থেকেই ওৎ পেতে ছিল একই গ্রামের আহাদ আলির ছেলে মাদকাসক্ত আকতারুল ইসলাম (২৬)। আকতারুল ওই গৃহবধূকে পাশের বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে ধর্ষণে ব্যর্থ হয়ে মেহগনি গাছের ডাল দিয়ে ওই গৃহবধূর মাথায় আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। এরপর তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে লাশ পালিচাঁদ বিলের একটি খালে ফেলে দেয় আকতারুল। এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এ ঘটনার পর থেকে ঘাতক আকতারুল পলাতক রয়েছে।
স্থানীয় ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিরাজ ঘটনাস্থল থেকে এসব তথ্য নিশ্চিত করেছেন। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখছে এবং ঘাতক আকতারুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।