ঢাকাWednesday , 18 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিস্ত্রি হালিম হত্যায় ৪ জনের ফাঁসি

Link Copied!

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় আলোচিত মিস্ত্রি আব্দুল হালিম (৩৪) হত্যা মামলায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসাথে চারজনকে সাত বছর করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আমিনুল ইসলামের আদালত এ রায় দেন। এ মামলায় তিন আসামিকে খালাস দিয়েছেন আদালত। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ইকবাল, সোহাগ, সাদেক ও বাবু কাজী।
খালাসপ্রাপ্ত তিন আসামি হলেন- আবুল হোসেন, মেহেদী ও মোক্তার হোসেন। রায় ঘোষণার সময় এদের তিনজনই আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা সবাই পলাতক।
হত্যাকাণ্ডে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন আসামি সাদেক। পরে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন তিনি। নারায়ণগঞ্জ কোর্টের পাবলিক পসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
২০১৭ সালের ১৭ আগস্ট ফতুল্লার কাশিপুর এলাকায় আবদুল হালিমের বস্তাবন্দি অবস্থায় হাত-পাবিহীন লাশ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন।
আব্দুল হালিম পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। ৫ লাখ টাকার ব্যবসায়িক লেনদেন ও পরে পাওনা টাকা চাইতে গিয়েই খুন হন হালিম।