ঢাকাTuesday , 17 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় দুর্ধর্ষ ডাকাতি, বিপুল টাকা-সোনা লুট

Link Copied!

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরা শহরের একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়।মঙ্গলবার ভোররাতে সাতক্ষীরা শহরের কাটিয়া সরকার পাড়া এলাকায় ডাকাতির ঘটনাটি ঘটে।
সাতক্ষীরা নিউ মার্কেটে অবস্থিত আল বারাকা জুয়েলার্সের ম্যানেজার লিটন হোসেন জানান, রাত ৩টার দিকে ডাকাতরা তার বাড়ির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে একটি ঘরের মধ্যে আটকিয়ে রাখে। এরপর সশস্ত্র ডাকাতরা বাড়ির আলমারি ভেঙে নগদ ৬ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। একইভাবে ডাকাতরা একই এলাকার শ্যামল রাহার বাড়িতে হানা দেয়। তার বাড়ির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করার সময় বাড়ির মালিক জানতে পারলে ডাকাতরা সেখান থেকে পালিয়ে যায়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তার করতে পুলিশ ইতোমধ্যে মাঠে নেমেছে।