ঢাকাTuesday , 17 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ার হৃদয়পুরে দুর্বৃত্তদের হৃদয়হীন কাণ্ড

Link Copied!

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হৃদয়পুরে মুখাই উদ্দিন নামের এক বর্গাচাষির চার বিঘা জমির বেগুন খেত নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে উক্ত কৃষকের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে দৌলতপুর থানায় তিনি সাধারন ডায়েরি করেছেন।
জানা যায়, দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের হৃদয়পুর গ্রামের কৃষক মুখাই উদ্দিন স্থানীয় কৃষি ব্যাংক শাখা থেকে ৭০ হাজার টাকা ঋণ ও ৬০ হাজার টাকায় ৪ বিঘা জমি বর্গা নিয়ে বেগুন চাষ করেন। জমিতে বেগুনও ধরেছিলো খুব। সবে মাত্র লাভের মুখ দেখতে শুরু করেছিলেন তিনি। এর মধ্যেই গত ১৩ জুলাই দিবাগত রাতে শত্রুতা করে তার বেগুনের খেতে উচ্চ মাত্রায় রাসায়নিক প্রয়োগ করে সব বেগুন গাছ পুড়িয়ে মেরে ফেলেছে।
মুখাই উদ্দিন বলেন, ‘আমি ধার-দেনা করে, লোন নিয়ে ৪ বিঘা জমিতে বেগুন চাষ করেছিলাম। আমার জমি থেকে প্রতি সপ্তাহে আমি ৯০-১০০ মন বেগুন বাজারে বিক্রি করছিলাম। এরই মধ্যেই কে বা কারা আমার সব বেগুন গাছ পুড়িয়ে মেরে ফেলেছে। এতে আনুমানিক কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন আমার চোখে অন্ধকার ছাড়া কিছুই নেই। বেগুন ছাড়া অন্য ফসলও চাষ করিনি যা খেয়ে কোনমতে বাঁচবো।’
আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আন্সারী বিপ্লব বলেন, ‘রোববার সকালে আমি বিষয়টি শুনেই তার বেগুনের খেত পরিদর্শন করেছি। তিনি একজন বর্গা চাষি। তার বড় ধরণের ক্ষতি হয়ে গেছে।’
দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, ‘উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে জমি পরিদর্শন করা হয়েছে। আমরা ওই কৃষকের ক্ষতি কিছুটা কমানোর জন্য আগামী ফসলে তাকে প্রদর্শনী ও পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করবো।’