ঢাকাSunday , 15 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রেনের ছাদে যুবক খুন, জয়দেবপুরে লাশ উদ্ধার

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনের ছাদে ধারালো অস্ত্রের আঘাতে এক অজ্ঞাত যুবককে খুন করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত মধ্যরাতে গাজীপুরের জয়দেবপুর জংশনে ট্রেনের ছাদ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম-পরিচয় পাওয়া যায়। বয়স আনুমানিক ২০ বছর। তার পরনে কালো ফুল প্যান্ট ও কালো-সাদা চেক শার্ট রয়েছে।
জয়দেবপুর জংশন পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই এস এম রকিবুল হক জানান, রাতে জয়দেবপুর জংশনের লোকজন (ক্লিনার) মৈত্রী ট্রেন ধোয়ামোছা ও পানি দেওয়ার কাজ করছিলেন। রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেন জংশনে অন্য লাইনে থামে। এসময় লালমনি ট্রেনের ছাদে ওই যুবকের লাশ দেখতে পেয়ে তারা চিৎকার দেন।
তিনি আরো জানান, নিহত যুবকের বুক, তল পেট এবং পাঁজরের নিচে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। অন্য কোথাও দুর্বৃত্তরা তাকে হত্যা করে সর্বস্ব লুট করে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।