ঢাকাSunday , 15 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মহাখালী থেকে যুবকের লাশ উদ্ধার

Link Copied!

‌নিজস্ব প্র‌তি‌বেদক : রাজধানীর মহাখালীতে রাশেদ (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে কিভাবে সে নিহত হয়েছে তা জানা যায়নি।
রোববার ভোরে বনানী থানা পুলিশ মহাখালীর আমতলী এলাকার জলখাবার হোটেলের পেছন থেকে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন। রাশেদের বাবার নাম আবুল হোসেন। তারা মহাখালী আমতলীর স্কুল রোডের বাসিন্দা।
বনানী থানার এসআই শাহীন জানান, ভোরের দিকে জলখাবার হোটেলের পেছনে একজনকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তার দেহে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ‌চি‌কিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।