ঢাকাFriday , 13 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাক-পিকআপ সংঘর্ষে ৩ নারী নিহত

Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিন নারী নিহত ও ১০ জন আহত হয়েছে। আজ শুক্রবার বিকেলে কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের গোপালপুরে দুর্ঘটনা ঘটে। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন কাশিয়ানী উপজেলার পিংগলিয়া গ্রামের শেখ রবিউল ইসলামের স্ত্রী পলি বেগম (৩৫), একই গ্রামের জিন্নাত শেখের স্ত্রী আসমা বেগম (৫০) ও বাচ্চু মোল্যার স্ত্রী হাসুরা বেগম (৬৫)। নিহত ও আহতরা পরস্পরের আত্মীয়।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, পিংগলিয়া গ্রামের বাড়ি থেকে শেখ রবিউল ইসলাম তার নতুন কেনা পিকআপে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের নিয়ে বাগেরহাট জেলার খানজাহান আলীর মাজারে যাচ্ছিলেন।
এ সময় তারা কাশিয়ানীর গোপালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায় ও ট্রাকটি দোকানের মধ্যে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে আসমা বেগম ও পলি বেগম মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।
সেখানে কর্তব্যরত ডাক্তার হাসুরা বেগমকে মৃত ঘোষণা করেন। মারাত্মক আহত ১০ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।