ঢাকাFriday , 13 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতারক চক্রের হোতা গ্রেপ্তার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সরকারি ও বেসরকারি চাকরি দেওয়ার নামে প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের হোতা মো. নজরুলকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ভুয়া নিয়োগপত্র ও সিল উদ্ধার করা হয়।
শুক্রবার র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১২ জুলাই রাতে উত্তরার ২ নম্বর রোডের ৩ নম্বর সেক্টরের ২৩ নম্বর বাড়ির তৃতীয় তলায় অভিযান চালানো হয়। এ সময় নজরুলকে আটক করে তার অফিস থেকে বিভিন্ন সিল পাঁচটি, বিভিন্ন ব্যাংকের চেক বই পাঁচটি, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে আদায় করা টাকার চেক ১৫টি, নন-জুডিসিয়াল স্ট্যাম্প ৬৮টি, সরকারি ও বেসরকারি বিভিন্ন পরীক্ষার প্রবেশপত্র ২০টি, বায়োডাটা ৪০টি এবং জাল নিয়োগপত্র দুটি উদ্ধার করা হয়।
র‌্যাব কর্মকর্তারা দাবি করেন, মো. নজরুল ২০১০ সাল থেকে বন্ধু নাজমুল হুদা শাহিনের সঙ্গে একটি অফিস খুলে বিভিন্ন চুক্তির মাধ্যমে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে আসছে। সাধারণ জনগণের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় তারা।
এদিকে, শুক্রবার নজরুলকে আদালতে হাজির করে পুলিশ। তাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়। তবে তার কত দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে তা শুক্রবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।