ঢাকাThursday , 12 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

Link Copied!

বেনাপোল প্রতিনিধি : যশোরের নাভারণের সাতক্ষীরা মোড় এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ লাকি বেগম (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নাভারণ হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুলাই) সকাল ১০টার দিকে যশোরগামী একটি লোকাল বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নাভারণ হাইওয়ে পুলিশের ইনচার্জ পলিটন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতার লাকী বেনাপোলের সাদিপুর গ্রামের হুমায়ুন কবীরের স্ত্রী।
হাইওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাভারণ মোড়ে বেনাপোল থেকে ছেড়া আসা যশোরগামী একটি লোকাল বাসে অভিযান চালিয়ে লাকীকে গ্রেফতার করা হয়। পরে তার দেহে তল্লাশি চালিয়ে ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়।
নাভারণ হাইওয়ে পুলিশের ইনচার্জ পলিটন মিয়া জানান, ৫০০ পিস ইয়াবাসহ লাকী বেনাপোল থেকে ইয়াবা নিয়ে যশোরে বিক্রির উদ্দেশে যাচ্ছিল। তাকে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।