ঢাকাWednesday , 11 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাপাসিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নারী নিহত

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে কাপসিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে আছিয়া খাতুন ( ৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।বুধবার সকালে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের কাপাসিয়া উপজেলার উজলী দীঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আছিয়া থাতুন ময়মনসিংহের নান্দাইল থানার নয়াপাড়া এলাকার আব্দুল বাছেদের স্ত্রী। তিনি গাজীপুর বসবাস করে একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
কাপাসিয়া থানার এসআই শাহীন জানান, আছিয়া খাতুন সিএনজি অটোরিকশা করে কাপাসিয়ার টোক এলাকার দিকে যাচ্ছিলেন। পথে উজলী দীঘিরপাড় এলাকায় পৌঁছলে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা জলসিড়ি পরিবহনের একটি বাস পেছন দিক দিয়ে সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আছিয়া গাজীপুরের স্টার ফাইভ নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন বলে জানা গেছে।
তিনি জানান, আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।