ঢাকাWednesday , 11 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় চরমপন্থি সদস্যের মরদেহ উদ্ধার

Link Copied!

পাবনা সংবাদদাতা : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলার হাইংলার বিল থেকে মোমিন হোসেন (২৫) নামে এক চরমপন্থির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মোমিন সাথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের আলোকদিয়ার গ্রামের মৃত জানু প্রামানিকের ছেলে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, মঙ্গলবার বিকেলে স্থানীয় লোকজন আতাইকুলার হাইংলার বিলে শাহাদত হোসেনের জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
গৌতম কুমার জানান, কে বা কারা কখন কি কারণে তাকে হত্যা করেছে জানা যায়নি। তবে রাতের কোন সময় মোমিনকে শ্বাসরোধে হত্যার পর মাঠের মধ্যে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, মোমিন চরমপন্থি দলের সক্রিয় সদস্য ছিলেন। তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর গত সোমবার এলাকায় আসেন। ধারণা করা হচ্ছে, চরমপিন্থ দলের কোন্দলে প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে।